ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জালে জড়ালো ৬০০ কেজির মাছ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 3:55 PM

জালে জড়ালো ৬০০ কেজির মাছ

জালে জড়ালো ৬০০ কেজির মাছ

জালে জড়ালো বিশাল আকৃতির একটি চিলশঙ্কর মাছ। ওজন প্রায় ৬০০ কেজি। সোমবার ভারতের দিঘায় বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মাছটি পরে নিলামে বিক্রি করা হয়।

জেলেরা জানায়, রোববার কাঁথির শৌলায় আলআমিন-৩ নামের ট্রলারের জেলেদের জালে এ বিশালাকার মাছটি ধরা পড়ে। এতোবড় মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য জেলেদের মধ্যে। তাদের দাবি এর আগে এতো বড় চিলশঙ্কর মাছ দিঘা মোহানার বাজারে ওঠেনি।

মাছটি কিনে নিয়েছেন রবীন্দ্রনাথ শ্যামল নামের স্থানীয় এক মাছের ব্যবসায়ী। ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে বলে জানান তিনি।

মাছটি দিঘা মোহনা বাজারে আসার আগাম খবর পেয়ে অনেক পর্যটক থেকে ব্যবসায়ীরা সেটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। একটি গাড়িতে করে মাছটিকে বাজারে নিয়ে আসার পরেই সেটির ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এতোবড় মাছ আর সেলফি তোলার ভিড় জমবে না, তা হয় নাকি। মাছটি আড়তে আসার সঙ্গে সঙ্গেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status