ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান: অমিত শাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 3:10 PM

ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান: অমিত শাহ

ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান: অমিত শাহ

সামরিক দক্ষতায় ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, ‘প্রতিবেশী দেশে ঢুকে হামলা চালানোর ক্ষমতা এখন ভারতেরও রয়েছে।’

রোববার কলকাতায় এনএসজি ভবনের উদ্বোধনে এসে ভারতের সামরিক শক্তির বিষয়ে জানান এসব কথা বলেন অমিত শাহ। খবর হিন্দুস্তান টাইমসের।

অমিত শাহ বলেন, ‘অতীতে প্রতিবেশী দেশে ঢুকে হামলা চালানোর ক্ষমতা কেবল আমেরিকা, ইসরাইলেরই ছিল। এখন সেই ক্ষমতা আমাদেরও হয়েছে। পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতের সামরিক খাতে ব্যাপক উন্নয়ন করেছে বিজেপি সরকার। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশের সঙ্গে এবার থেকে ভারতের নাম উচ্চারিত হবে।’

রোববার সকাল ১১ টায় কলকাতার রাজারহাটে এনএসজির স্পেশাল কম্পোজিট গ্রুপ কমপ্লেক্সের উদ্বোধন করেন অমিত শাহ।

এই সরকারের সময়কালে এনএসজির পক্ষ থেকেই সব আবেদন পূরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘এনএসজিকে একটা সম্পূর্ণ কমান্ডো ফোর্সে রূপান্তরিত করা হবে। বিশ্বের অন্যান্য যে কোনো ফোর্সের থেকে দু কদম এগিয়ে থাকবে এই এনএসজি। তাদের শক্তিশালী করতে মোদি সরকার বেশ তৎপর।

এদিকে কলকাতায় অমিত শাহের আগমনের সঙ্গে সঙ্গে বিমানবন্দরে বিক্ষোভ শুরু করে সিএএ-বিরোধীরা। ‘গো ব্যাক’ স্লোগান তুলে কালো পতাকা দেখানো হয় তাকে। যাদবপুরসহ পুরো পথজুড়েই অমিত শাহ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে সিএএ-বিরোধীদের।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে এদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status