ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সংবাদ সম্মেলনে ক্ষেপে গেলেন কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:07 PM

সংবাদ সম্মেলনে ক্ষেপে গেলেন কোহলি

সংবাদ সম্মেলনে ক্ষেপে গেলেন কোহলি

ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল কিউইরা। এবার সিরিজের শেষ টেস্ট নিউজিল্যান্ড জিতেছে ৭ উইকেটে।

হোয়াইটওয়াশ হয়ে সংবাদ সম্মেলনে এলেন বিরাট কোহলি, সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দিলেন। তবে মনের মধ্যে যে কষ্ট আর ক্ষোভ ছিল, সেটি বেরিয়ে আসতে সময় লাগল না।

হঠাৎ এক সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমত খেপে গেলেন কোহলি। কড়া ভাষায় দিলেন জবাব। বোঝাই যাচ্ছিল, মেজাজ ধরে রাখা আর সম্ভব হচ্ছিল না ভারতীয় অধিনায়কের। পুরো সংবাদ সম্মেলনেই কড়া কড়া সব কথা বললেন।

রোববার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে কেন উইলিয়ামসন আর টম লাথাম আউট হওয়ার পর অতি আগ্রাসী উদযাপন করতে দেখা যায় কোহলিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায়, ভারতীয় অধিনায়ক একবার স্বাগতিক দর্শকদের উদ্দেশ্যেও কিছু বলছিলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন-দলের ভালোর জন্য কোহলির অতি আগ্রাসী মনোভাবের কিছুটা পরিবর্তন আনা জরুরি কি না? এমন প্রশ্নে রীতিমত খেপে যান ভারতীয় অধিনায়ক।

সাংবাদিককে রাগত স্বরে কোহলি উল্টো প্রশ্ন করেন, আপনি কি মনে করেন? আপনিই উত্তরটা দিন না! আপনি আগে বুঝুন কি হয়েছে, তারপর ভালো করে প্রশ্ন করুন। যদি বিতর্ক তৈরি করতে চান, তবে এটা সেই জায়গা নয়। আমি তো ম্যাচ রেফারি সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। আপনি এখানে আধা আধা জ্ঞান নিয়ে আসতে পারেন না। ধন্যবাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status