ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
প্রেমিকের জড়িয়ে ধরার ভঙ্গিমাই বলে দেবে ভালবাসার গভীরতা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:38 PM

প্রেমিকের জড়িয়ে ধরার ভঙ্গিমাই বলে দেবে ভালবাসার গভীরতা!

প্রেমিকের জড়িয়ে ধরার ভঙ্গিমাই বলে দেবে ভালবাসার গভীরতা!

কখনও কখনও প্রেমিকের সঙ্গে ঝগড়াঝাটি হলে দ্বন্দ্বে ভুগতে থাকেন? অনেকে তো আবার ভেবেই ফেলেন সম্পর্ক আর আগের মতো নেই। তবে ঝগড়াঝাটির মাঝে একবার আপনার সঙ্গী জড়িয়ে ধরলেই দেখবেন রাগ গলে জল। কিন্তু আপনার সম্পর্ক কি এই সহজ রসায়নের বাইরে? মানে সম্পর্কের বাঁকে বাঁকে কি সন্দেহ বাসা বেঁধেছে? তবে আপনার প্রেমিকের মন বুঝতে সহজ পদ্ধতির সাহায্য নিন। কেমন করে প্রেমিক জড়িয়ে ধরছেন, সেদিকে খেয়াল রাখুন। জানেন কী জড়িয়ে ধরার ধরন দেখেই ভালবাসার গভীরতার প্রমাণ পাওয়া যেতে পারে।

আপনার প্রেমিক কি কাঁধের দিক থেকে জড়িয়ে ধরতে ভালবাসেন? আর নিশ্চয়ই তা দেখে আপনার মনে মনে অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গেছে? আপনি বিশ্বাস করেই ফেলেছেন যে, প্রেমিক একেবারেই ভালবাসেন না তাই তো? উত্তর ‘হ্যাঁ’ হলে এই ভাবনাচিন্তা বদলান। বরং সঙ্গীকে আরও কাছে টেনে নিন।

বিশেষজ্ঞদের দাবি, এভাবে যাঁরা জড়িয়ে ধরতে ভালবাসেন, তাঁদের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। তাই দু’জনের অযথা ভুল বোঝাবুঝি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

বুকে টেনে ধরে জড়িয়ে ধরার অভ্যাস রয়েছে প্রেমিকের? প্রশ্ন শুনে লজ্জা পেয়ে গেলেন? লজ্জা পাওয়ার কিছুই নেই। বরং ভাবুন কত ভাগ্য করে প্রেমিক পেয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, যাঁরা এভাবে জড়িয়ে ধরেন তাঁরা নিজের প্রেমিকার প্রতি অত্যন্ত যত্নশীল হন।

ধরুন কাজ করছেন। আচমকা পেছন দিক থেকে কেউ জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন এ আপনার প্রেমিক ছাড়া কেউ হতেই পারে না। যদি আপনার প্রেমিকের সঙ্গে মিল পান তবে জেনে রাখুন প্রেমিক আপনাকে যেকোনও বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি রয়েছেন।

প্রেমিক কি খুব শক্ত করে জড়িয়ে ধরে আপনার চোখে চোখ রেখে প্রেমের কথা বলেন? তবে জানবেন ইনি আপনার আদর্শ মনের মানুষ। সঠিক জীবনসঙ্গী। ইনি আপনার ভালর পাশাপাশি আপনার খারাপ গুণগুলিকেও চোখ বন্ধ করে ভালবাসতে পারেন।

প্রেমিক জড়িয়ে ধরবেন বুঝতে পারামাত্রই কি আপনার আতঙ্ক তৈরি হয়? মনে হয় উফফ এসবের আবার কি প্রয়োজন? তবে আপনার সম্পর্ক নিয়ে ভাবার সময় এসেছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, যে যুগল একে-অপরকে অত্যন্ত জোরে জড়িয়ে ধরে, তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগেন। মনে করেন এই বুঝি সম্পর্ক ভাঙল বলে। তাই সন্দেহ নিয়ে বোঝার মতো মনে করে সম্পর্ক বয়ে চলার চেয়ে একা বাঁচুন। দেখবেন অনেক ভাল আছেন।

যাঁরা পেছন দিক থেকে জড়িয়ে ধরেন তাঁরা একেবারেই বন্ধুর মতো। যাঁরা অত্যন্ত জোরে জাপটে ধরেন তাঁরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন।সূত্র: সংবাদ প্রতিদিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status