ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাস: টিভি সিরিয়ালে চুমু দৃশ্য বাতিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 3:09 PM

করোনাভাইরাস: টিভি সিরিয়ালে চুমু দৃশ্য বাতিল

করোনাভাইরাস: টিভি সিরিয়ালে চুমু দৃশ্য বাতিল

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ নামের রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ শতাধিক মানুষের। আর এতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারের বেশি। চীনের বাইরেও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

শুধু চীনেই নয়, অন্যান্য দেশেও ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে করোনা আক্রান্ত ব্যক্তি, পরিবার, এলাকা বা দেশ থেকে দূরে থাকার প্রবণতা লক্ষ্য করা গেছে। মানুষ এই ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরছেন।

বিশ্ব অর্থনীতিতেও করোনার প্রভাব পড়তে শুরু করেছে। এমনকি টিভি সিরিয়ালেও পড়েছে করোনার প্রভাব। আতঙ্কে সিরিয়ালের গল্পে চুমুর দৃশ্যে অভিনয় করতে রাজি হচ্ছেন না তারকারা। এমনই ঘটনা ঘটেছে তাইওয়ানে। ওই দেশে কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পরই এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গোল্ডেন সিটি নামে তাইওয়ানের জনপ্রিয় এক সিরিয়ালে চুমুর দৃশ্যে অভিনয়ের কথা ছিল দুই তারকার। শুধু ঠোঁটে ঠোঁট ঠেকিয়েই নাকি থেমে যান অভিনেতা ও অভিনেত্রী। পরে সেই ঘনিষ্ঠ দৃশ্যে বাতিল করে দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status