ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিথিলার মন পাওয়া নিয়ে ব্যস্ত সৃজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 2:13 PM

মিথিলার মন পাওয়া নিয়ে ব্যস্ত সৃজিত

মিথিলার মন পাওয়া নিয়ে ব্যস্ত সৃজিত

সৃজিত মুখার্জী কলকাতায় স্বনামধন্য চলচ্চিত্র পরিচালকদের একজন। তার পরিচালিত সবগুলো ছবিই আলোচিত হয়েছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। সৃজিতের সাথে টালিউডের অনেক নায়িকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে অবশেষে বাংলাদেশের মডেল- অভিনেত্রী মিথিলার সঙ্গেই চার হাত এক হয়েছে।

সম্প্রতি, মিথিলাকে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সৃজিতকে মন্তব্য করে বসেন এক বাংলাদেশি। শ্বশুরবাড়ির দেশ থেকে উঠে আসা সেই মন্তব্যের উত্তর দিতেও ভোলেননি পরিচালক।

পরিচালক সৃজিত মুখার্জিকে কটাক্ষ করে আলিম নামের এক ব্যক্তি মন্তব্য করেন, তাহসানের মতো হ্যান্ডসাম ছেলে ছেড়ে সৃজিতের মতো বুড়োকে বিয়ে করেছো।

আলিমের সেই কথা উত্তরেই সৃজিত মুখার্জি লিখেন, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি দুটোর জন্যই টাকা জমাচ্ছি। তবে সৃজিত মুখোপাধ্যায় যে নেহাতই এই জবাব মজা করেই দিয়েছেন তা তার উত্তরের পাশে ইমোজিগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর বিয়ের পর যে মিথিলার মন পাওয়া নিয়েও ব্যস্ত রয়েছেন কলকাতার পরিচালক সেটি তার বিভিন্ন পোস্ট দেখেই বুঝা যায়।

এদিকে কিছুদিন আগে দেশিও গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আতিথেয়তায় ভারতের থেকেও বাংলাদেশ এগিয়ে বলে মন্তব্য করেছেন সৃজিত। যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম বিতর্ক হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status