ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মা'কে পুরোপুরি অনুসরণ করলেন সারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 1:28 PM

মা'কে পুরোপুরি অনুসরণ করলেন সারা

মা'কে পুরোপুরি অনুসরণ করলেন সারা

সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। ২০০৪ সালে ছাড়াছাড়ি হয়েছে বাবা-মার। সারা থাকেন মায়ের কাছেই। মায়ের আদর যত্নেই বড় হচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সারা ও কার্তিক অভিনীত ‘লাভ আজ কাল’। দর্শকের মনে প্রথম কয়েকদিনে তেমন জায়গা করে নিতে পারেনি ছবিটি। বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আগের ‘লাভ আজ কাল’ ছবিকেই তুলনামূলক ভালো বলছেন অনেকে।
 
তারপরও সারা ও কার্তিক মন দিয়ে করেছেন কাজ। তাই সারার মন ফুরফুরে। সারা তার মায়ের সঙ্গেই থাকেন। দুই ছেলেমেয়েকে যত্নে বড় করেছেন মা অমৃতা।

তবে মায়ের মতোই হতে চান সারা। আর সে জন্যই মায়ের মতো সেজে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘যেমন মা, তেমন মেয়ে’। ইতোমধ্যেই ১১ লাখ লাইক ছাড়িয়েছে এই ছবি।

অভিনেত্রী সারা আলি খান ১৯৯৫ সালের ১২ আগস্ট মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালে, সারা রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status