ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আশরাফুলের মহানুভবতা: বৃদ্ধ চালক, তাই নিজেই রিকশা চালিয়ে গন্তব্যে গেলেন (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 12:17 PM

আশরাফুলের মহানুভবতা: বৃদ্ধ চালক, তাই নিজেই রিকশা চালিয়ে গন্তব্যে গেলেন (ভিডিও)

আশরাফুলের মহানুভবতা: বৃদ্ধ চালক, তাই নিজেই রিকশা চালিয়ে গন্তব্যে গেলেন (ভিডিও)

একটা সময় ২২ গজে তিনি ছিলেন জনপ্রিয় এক নাম। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বড় ভয়। সেই মোহাম্মদ আশরাফুল এখন রিকশাচালক! কী বিশ্বাস হচ্ছে না? না হওয়া স্বাভাবিক। তবে জীবিকার জন্য রিকশা চালাননি আশরাফুল। এক রিকশাচালকের কষ্ট দেখেই খানিকটা সময় তাকে নিয়ে রিক্সার প্যাডেল ঘুরিয়েছেন। একইসাথে নিজের গন্তব্যেও পৌঁছে যান তিনি।

যে ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে ভক্তদের মনের মণিকোঠায় আরও বেশি জায়গা করে নেন আশরাফুল। অন্যের কষ্টটা উপলব্ধি করার পাশাপাশি নিজেকে ওই জায়গায় কল্পনা করার মধ্যেও একটা মমত্ববোধ থাকে। আশরাফুল যেন তারই দৃষ্টান্ত স্থাপন করলেন।

প্রসঙ্গত, ক্রিকেটের পাশাপাশি নিজের ব্যবসায়ও মন দিতে হয় আশরাফুলকে। বর্তমানে তিনি ‘অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। মূলত এটা আশরাফুলদের পারিবারিক ব্যবসা।

তিন বছর ধরে আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদই পারিবারিক এই ব্যবসার দেখাশুনা করতেন। এখন মোহাম্মদ আশরাফুলও সেই ব্যবসায় সময় দিচ্ছেন। কয়েক মাস আগে এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন আশরাফুল।

যেখানে সবার দোয়া চেয়ে আশরাফুল লিখেন, ‘আমার বড় ভাই জনাব মোস্তাক আহম্মেদ শিপন সার্বিকভাবে আমাদের সাথে থাকবেন ও সহযোগিতা করবেন। আশা করি এতদিন যেমন করে আপনাদের দোয়া ও ভালোবাসা পেয়েছি সেটা এখনও অক্ষত থাকবে। আপনাদের সহযোগিতায় যেন আমি এই এই সেবাটি সুষ্ঠরূপে পরিচালনা করতে পারি সেই দোয়া করবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status