ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হবিগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:16 PM

হবিগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ডোবা থেকে ইমরান হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বগীর রাস্তার পার্শ্বের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে উপজেলা সদরের চান্দের মহলা গ্রামের গাজিউর রহমানের ছেলে।

বানিয়াচং থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, গত শনিবার বিকেল থেকে ইমরান হোসেনকে খোঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। রোববার সন্ধ্যায় ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status