ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীর গায়ে আগুন দিয়ে পুড়ল স্বামীও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:18 PM

স্ত্রীর গায়ে আগুন দিয়ে পুড়ল স্বামীও

স্ত্রীর গায়ে আগুন দিয়ে পুড়ল স্বামীও

পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ। এ সময় স্ত্রী, স্বামীকে চেপে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেলের এএসপি আবুল বাশার জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে। বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এএসপি আবুল বাশার আরো জানান, মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি আমরাও সঠিক ঘটনা অনুসন্ধান করছি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকায় বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। স্বামীর তুলনামূলক কম পুড়েছে। তাকে এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status