ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রোশনের সঙ্গে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 8:27 PM

রোশনের সঙ্গে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে

রোশনের সঙ্গে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে

অন্তরঙ্গ রোশন-শ্রাবন্তী। রোশন পরেছেন লাল রঙের বডি হাগিং শার্ট আর শ্রাবন্তীর গায়ে ফ্লোরাল টপ। পেছনে নীল সমুদ্র। সময় গিয়েছে থমকে। রোশন-শ্রাবন্তীর এই ছবিই আপাতত টক অব দ্য টাউন।

ছবিটি শেয়ার করেছেন রোশন নিজেই। খেয়াল করলেই দেখা যায়, ক্যাপশনে লেখা, ‘পটায়া মে হি পটায়া।’ ব্যাপারটা কী? ভ্যালেন্টাইন্স ডে’তেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এরই মধ্যে পটায়া পাড়ি দিলেন নাকি?

আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসতে হাসতে বলেন, “না না, আমি তো এখন উত্তরবঙ্গে। কৌশিক দা’র ছবির শুটিংয়ে ব্যস্ত। এটা অনেক আগের ছবি। আইফোনে ব্যাকআপ দেখাল। ওটাই শেয়ার করেছে।”

কবে গেলেন পটায়া? ‘‘আরে এটা রোশনের সঙ্গে বিয়ের আগের ছবি।বিয়ের আগেই একবার গিয়েছিলাম ঘুরতে। তখন তো কাউকে বলা যায়নি।এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে।’’ বলেই এক চোট হাসলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status