ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভালোবাসা দিবসে গোলাপের বদলে কুড়াল-পেট্রোল নিয়ে বিয়ের প্রস্তাব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:07 PM

ভালোবাসা দিবসে গোলাপের বদলে কুড়াল-পেট্রোল নিয়ে বিয়ের প্রস্তাব!

ভালোবাসা দিবসে গোলাপের বদলে কুড়াল-পেট্রোল নিয়ে বিয়ের প্রস্তাব!

ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব পাওয়া নতুন কিছু নয়। গোটা বিশ্বে এই দিনে এমন কোটি কোটি প্রস্তাব গ্রহণ, প্রত্যাখ্যান চলতেই থাকে। কিন্তু তা বলে গোলাপের বদলে কুড়াল আর পেট্রোল নিয়ে এমন প্রেমের প্রস্তাব খুব একটা দেখা যায়নি। যেমনটা দেখা গেল ভারতের উত্তরপ্রদেশের ইনদওরের রাস্তায়।

২৪ বছর বয়সী জিৎ কুমার পানেরি একটি সফটওয়ার কোম্পানিতে কাজ করেন। ওই যুবক কলেজের সাবেক ক্লাসমেটকে বিয়ের প্রস্তাব দেন। এটাই প্রথমবার নয়, এর আগেও বার বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণীকে। এবার ইনদওরের রাস্তাতেই সকলের সামনে ভালোবাসা দিবসের দিন ওই তরুণীর সামনে হাজির হন জিৎ। কিন্তু ওই তরুণী বিয়ের প্রস্তাবে আগের মতোই এবারও রাজি হননি। এর পরই শুরু হয় আসল কাণ্ড।
অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জিৎ তখন হুমকি দিতে থাকেন, কুড়াল দিয়ে ওই তরুণীকে কুপিয়ে খুন করবেন এবং নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করবেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, জিৎ এবং ২২ বছর বয়সী ওই তরুণীর কলেজ থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তরুণীর অভিযোগ, জিৎ অত্যধিক মদ্যপান করেন। বার বার বলেও সেই অভ্যাস ত্যাগ করেননি জিৎ। শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে দেন জিতের ওই বান্ধবী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই তরুণীকে নানান ভাবে উত্ত্যক্ত করতেন জিৎ। বার বার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু আর কোনো ভাবেই সেই সম্পর্কে ফিরতে নারাজ ছিলেন ওই তরুণী। শেষ পর্যন্ত ভালোবাসা দিবসের দিন রাস্তায় ওই কাণ্ড ঘটনা ওই যুবক।

রাস্তায় এ ঘটনা পথচারী মানুষের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদেরও নজরে পড়ে। পরে তাদের তৎপরতায় শেষ পর্যন্ত
জিৎকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ অফিসার তাজিব কাজী জানান, কয়েক দিন আগে জিৎ অনলাইনে কুড়ালটি কিনেছিলেন। বেশ কিছুদিন ধরেই জিৎ এই কাণ্ড করার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status