ভালোবাসা দিবসে ভালোবাসার পরীক্ষা: মেয়ের প্রেমিককে বিষ দিলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 9:58 PM
ভালোবাসা দিবসে ভালোবাসার পরীক্ষা: মেয়ের প্রেমিককে বিষ দিলেন মা
ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার পরীক্ষা! মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিলেন প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক রতন মান্না। অভিযোগ রয়েছে, মেয়ের ভালোবাসার মানুষকে মেনে নিতে পারেনি পরিবার। সেই কারণেই এমন কাণ্ড! এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানা পুলিশ।
অভিযোগ, আগে বাড়িতে এসে রতন ও তার ভাইকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ার করে। রতন একথা অস্বীকার করেন। তিনি বলতে থাকেন, আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারবো না। অভিযোগ উঠেছে, প্রেমিক রতনের মুখে এমন কথা শুনেই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার পরিবারের সদস্যরা। জোর করে তাকে সেই বিষ পানে বাধ্য করেন। মেয়ের মা বলতে থাকেন, তাহলে বিষ খেয়ে মর।