ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত ২০ হাজার রোগীকে হত্যার পরিকল্পনা চীনের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 10:18 PM

করোনায় আক্রান্ত ২০ হাজার রোগীকে হত্যার পরিকল্পনা চীনের!

করোনায় আক্রান্ত ২০ হাজার রোগীকে হত্যার পরিকল্পনা চীনের!

চীনে মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীকে হত্যার জন্য চীন সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।

সম্প্রতি ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ নামক একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘করোনভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২০ হাজার রোগীকে হত্যায় সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার।’

তবে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদনের প্রথম বাক্যেই China কে Chhina লেখা হয়েছে।

প্রতিবেদনটিতে একটি ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, যেখানে ‘রাষ্ট্র’ আদালতের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সব নাগরিকদেরই হারাবে, যদি না আক্রান্তরা খুব শিগগিরই নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য মানুষকে বাঁচান।’

তবে ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ ওয়েবসাইটটি কোনো প্রতিবেদকের নাম ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে।

এই ওয়েবসাইটটি ছাড়া আর কোনো আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

এদিকে মার্কিন সত্যতা যাচাই সংস্থা স্নোপস ফ্যাক্ট-চেকসহ বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অ্যাখ্যা দিয়েছে।

স্নোপস ফ্যাক্ট-চেক এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়া খবর প্রকাশ করতে পারে।

তারা আরো বলেছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না।

এদিকে চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status