ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ধর্ম বাধা, প্রেমিকার কবরে প্রেমিকের আত্মহনন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 7:46 PM

ধর্ম বাধা, প্রেমিকার কবরে প্রেমিকের আত্মহনন

ধর্ম বাধা, প্রেমিকার কবরে প্রেমিকের আত্মহনন

ধর্ম ভিন্ন, তাই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার৷ আর এই বাধা সহ্য করতে না পেরেই প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর৷ বাংলাদেশের গোপালগঞ্জে ঘটেছে এই ঘটনা৷

জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের এক হিন্দু পরিবারের পঞ্চদশী কিশোরীর সঙ্গে প্রতিবেশী খ্রিস্টান পরিবারের অষ্টাদশী কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের ধর্ম ভিন্ন হওয়া এ সম্পর্ক মেনে নেয়নি পরিবারের লোকজন।


এই অবস্থায় মেয়েটি গত ৩১ জানুয়ারি বিষপানে আত্মহত্যা করে। মঙ্গলবার রাতে কোনো এক সময় তার কবরে গিয়ে প্রেমিক ছেলেটাও বিষ পান করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই আবুল বাশার জানান, পুলিশ বুধবার ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status