ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দুদিন ধরে কিশোরীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 6:53 PM

দুদিন ধরে কিশোরীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

দুদিন ধরে কিশোরীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক সিএনজিচালকের ১৪ বছরের মেয়েকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর বৃহস্পতিবার দুপুরে কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ নিশ্চিত করে।

গ্রেফতাররা চাঁদপুর দক্ষিণ মতলব থানার দক্ষিণ বাড়িগাঁও এলাকার জলামন্দার বাড়ির মনির হোসেনের ছেলে রনি (১৮)। সে ফতুল্লার তল্লা সবুজ বাগস্থ ব্যাংকার মতি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপরজন মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার হাশেম মিয়ার ছেলে হৃদয় (১৮)। সে ফতুল্লার কাঠেরপুল এলাকার জয়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

গ্রেফতারদের মামলার পর আদালতে পাঠানো হলে পৃথক দুটি আদালতে রনি ও হৃদয় কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেয়।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন জানান, ফতুল্লার ভুইগড় দোতলা মসজিদ গলি এলাকার সিএনজি চালকের কিশোরী মেয়ের সঙ্গে ধর্ষক রনির পূর্ব থেকে পরিচয় ছিল। সেই সূত্রে গত ১১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রনি ওই কিশোরীকে তল্লা সবুজবাগের ব্যাংকার মতি মিয়ার ভাড়াটিয়া রনির চাচাতো ভাই মামুনের বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে রনি, হৃদয়সহ তিনজনে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভোরে কিশোরীকে ঘর থেকে বাইর করে দিয়ে ধর্ষকরাও চলে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার পর বৃহস্পতিবার দুপুরে ধর্ষক রনি ও হৃদয়কে আদালতে পাঠানো হলে তারা দুজন ধর্ষণের দায় স্বীকার করে পৃথক দুটি আদালতে জবানবন্দি দেয়। আরেক ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status