ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে দুর্ব্যবহার, খাওয়া-দাওয়া ছেড়েছেন সেই ভারতীয় ক্রিকেটারের মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 6:21 PM

বিশ্বকাপে দুর্ব্যবহার, খাওয়া-দাওয়া ছেড়েছেন সেই ভারতীয় ক্রিকেটারের মা

বিশ্বকাপে দুর্ব্যবহার, খাওয়া-দাওয়া ছেড়েছেন সেই ভারতীয় ক্রিকেটারের মা

পরিবারের কেউ বিশ্বাসই করতে পারছেন না, রবি এমন কাজ করতে পারে। সেই রবি বিষ্ণোই বিশ্বকাপ ফাইনালে এমন স্লেজিং করল! বাংলাদেশের ব্যাটসম্যানকে আউট করে খারাপ ভাষা ব্যবহার করার অভিযোগ ছিল রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে। স্লেজিং করার সময়ও দুর্বব্যবহারের অভিযোগ রয়েছে।

ছেলের এমন ব্যবহারে আহত হয়েছেন মা। তার উপর শাস্তিও ভোগ করতে হয়েছে রবিকে। আর এসবের জন্য খাওয়া-দাওয়া ছেড়েছেন রবির মা। রবির বাবা মাঙ্গিলাল বিষ্ণো বলেছেন, গোটা বিষয়টা আমাদের কাছে জানিয়েছে রবি। কেন সেদিন ও মাথা গরম করেছিল, তার ব্যাখ্যা দিয়েছে। আর সেই জন্য ওকে শাস্তিও ভোগ করতে হবে। গোটা ব্যাপারটা ওর মাকে নাড়া দিয়েছে। ওর মা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য, আইসিসি দুই দলের মোট পাঁচজন ক্রিকেটারের শাস্তি ঘোষণা করেছে। এর মধ্যে ছিলেন বাংলাদেশের শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন। ভারতীয় দলের দুই ক্রিকেটার রবি বিষ্ণোই ও বাঁ-হাতি পেসার আকাশ সিং। আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ সাসপেনশন পয়েন্ট ও সাত ডেমেরিট পয়েন্ট যোগ হয়েছে বিষ্ণোই এর নামের পাশে। অর্থাৎ পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না রবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status