ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে দাফন করে ফিরে স্বামীরও মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 February, 2020, 10:46 AM

স্ত্রীকে দাফন করে ফিরে স্বামীরও মৃত্যু

স্ত্রীকে দাফন করে ফিরে স্বামীরও মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর মৃত্যুর শোকে মারা গেলেন স্বামীও। স্ত্রী রেহানা আক্তারের (৫১) হঠাৎ করেই গতকাল না ফেরার দেশে চলে যান। এরপর তাঁর দাফন সম্পন্ন হওয়ার এক ঘণ্টা পর স্বামী নুর হোসেন পাটোয়ারীও (৬০) মারা যান।

গতকাল বুধবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নুর হোসেন পাটোয়ারী। তাঁর স্ত্রী রেহানা আক্তার সব সময় তার পাশে থেকে সেবাযত্ন করেছেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক মৃত্যু হয় রেহানা আক্তারের।

বিকেল ৫টার দিকে স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করেন নুর হোসেন। সে ঘটনার এক ঘণ্টা পর স্বামী নুর হোসেনও মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status