ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গুলিয়াখালী সমাজকল্যান যুব সংঘের সী-বিচ এ জমকালো সন্ধ্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 February, 2020, 12:11 AM

গুলিয়াখালী সমাজকল্যান যুব সংঘের সী-বিচ এ জমকালো সন্ধ্যা

গুলিয়াখালী সমাজকল্যান যুব সংঘের সী-বিচ এ জমকালো সন্ধ্যা

নৈশর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি স্রষ্টা প্রদত্ত গুলিয়াখালী সী বিচ এ গুলিয়াখালী সমাজ কল্যান সংঘের আনন্দভ্রমন, দিনভর খেলাধূলার আয়োজন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার ৫ ফেব্রুয়ারি, সকাল ৯ টায় অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হলে বিপুল সংখ্যক সদস্য এতে উপস্হিত হয়।

হাঁড়ি ভাঁঙ্গা খেলা, মোরগ লড়াই, চেয়ার প্রতিযোগীতা, বালিশ খেলা, গান, নৃত্য ও র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। দুপুরে লাঞ্চ পর্ব শেষ করে সব প্রতিযোগীতা বিকাল ৫টা নাগাদ সমাপ্ত হয়। শুরু হয় বিজয়ী  প্রতিযোগীদের পুরুস্কার পর্ব।

এ সময় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রমজান। শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।

প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড মডার্ন হসপিটালের চেয়ারম্যান মোঃ খালেদ মোশারফ, বিশেষ অতিথি ছিলেন গুলিয়াখালী সমাজ কল্যান যুব সংঘের উপদেষ্টা ও প্রবাসী প্রিয় মুখ মোঃ শাহ জাহান সালেহ।

পুরুস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শাহ আলম বলেন, চমৎকার আয়োজন। আমি বিমুগ্ধ। গত সপ্তাহে আমি গুলিয়াখালী সমাজ কল্যান সংঘের আবেদন পেলাম। ইনশাল্লাহ আগামী সপ্তাহে তারা সরকারী তালিকাভূক্ত রেজিস্ট্রেশন পাবে।

প্রধান বক্তা মোঃ খালেদ মোশারফ বলেন, গুলিয়াখালী সমাজ কল্যান যুব সংঘের উপদেষ্টা যখন সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ ইউসুফ খাঁনের হাত দিয়ে চলে এসেছে তখন এ সংগঠন নিশ্চয়ই সফলতার শীর্ষে পৌঁছুবে এতে কোন সন্দেহ নেই।

বিশেষ অতিথি মোঃ শাহ জাহান বলেন, গুলিয়াখালী সমাজ কল্যান যুব সংঘ এ এলাকার জনসাধারনের আশা আকাংখা পূরনে গুরুত্বপূর্ন অবদান রাখবে।

উদ্বোধক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, আমি সাধ্যমত সর্বশক্তি নিয়োগ করে এ প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পৌঁছাতে সর্নাত্নক চেষ্টা চালিয়ে যাব।

মোঃ রমাজান বলেন, আমি লক্ষ্যকে সামনে রেখে সুসজ্জিত ভাল টীম নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি আমন্ত্রিত অতিথিদেরকে অনুষ্ঠানে যোগদান করায় কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status