ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে শুধু শাকিবই থাকছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 4:33 PM

ভালোবাসা দিবসে শুধু শাকিবই থাকছেন

ভালোবাসা দিবসে শুধু শাকিবই থাকছেন

পরাণ, পাপ-পুণ্য, মন দেবো মন নেবোসহ ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু ছবির কথা শোনা গেছে এতদিন। কিন্তু মুক্তির বেলায় থাকছেন শুধুই শাকিব খান।

জানা গেছে, কাজী হায়াতের সঙ্গে ঢালিউডের এক নম্বর নায়কের প্রথম সিনেমা ‘বীর’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। বর্তমানে চলছে দর্শকদের সামনে আনার শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুধবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘বীর’র ছাড়পত্র প্রাপ্তির খবর পাওয়া গেছে। সেই হিসেবে বাকি সবাইকে টেক্কা দিয়ে ভালোবাসা দিবসে এগিয়ে থাকলেন শাকিব খানই। কারণ আগে ঘোষণা দেওয়া কোনো ছবিই সেন্সরের চৌকাঠ পার হয়নি।

‘বীর’ নির্মিত হয়েছে শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে। পাশাপাশি প্রযোজনা করছেন মো. ইকবাল। তিনি জানালেন দেড়শটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষে এগোচ্ছেন তারা। মঙ্গলবার পর্যন্ত ৮৮টি হল বুকিং সম্পন্ন হয়েছে।

ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। সঙ্গে আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।

‘বীর’ কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। আর চলতি বছরে এটি হতে যাচ্ছে শাকিবের মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

এদিকে ভালোবাসা দিবসে মুক্তির জন্য প্রযোজক সমিতিতে ‘ডিটেকটিভ’ ও ‘আমরা একটি সিনেমা বানাবো’ এই দুটি নাম নিবন্ধন করা হয়েছে। তবে সিনেমা দুটির মুক্তিতে কোনো তোড়জোড় নেই নির্মাতাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status