ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাবিথের প্রচারণায় গিয়ে হামলার শিকার রিজভী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:50 PM

তাবিথের প্রচারণায় গিয়ে হামলার শিকার রিজভী

তাবিথের প্রচারণায় গিয়ে হামলার শিকার রিজভী

ঢাকা উত্তরের দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাত ও পায়ে জখম নিয়ে তিনি কাকরাইলের সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছেন।

ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে কাওরান বাজারে প্রচারণায় গিয়ে তিনি এ হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রচারণায় রিজভীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ অংশ নেন। হামলার পরে রিজভীসহ অন্যদের সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন। রিজভীর হাতে ও পায়ে ব্যান্ডেজ করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status