ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগকে ভোটকেন্দ্র দখলে রাখার নির্দেশ দিলেন আওয়ামী লীগ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 2:12 PM

ছাত্রলীগকে ভোটকেন্দ্র দখলে রাখার নির্দেশ দিলেন আওয়ামী লীগ নেতা

ছাত্রলীগকে ভোটকেন্দ্র দখলে রাখার নির্দেশ দিলেন আওয়ামী লীগ নেতা

ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে, ভোটের পরাজয়কে নিশ্চিত জেনে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করা হলে, আমি সবাইকে বলি, ওদেরকে আগামীকাল থেকেই মাঠ থেকে উচ্ছেদ করার প্রস্তুতি আপনাদের নিতে হবে। ভোটের দিনে সাতসকালে আপনারা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। লাইনে দাঁড়াবেন এবং ভোটকেন্দ্র আপনাদের দখলে রাখবেন।

গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত সভায় এ আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন, যেন কোনো ফাঁকফোকর দিয়ে একটি সন্ত্রাসী, একটা রগকাটা পার্টি, একটা যুদ্ধাপরাধীরা ভোটকেন্দ্র অবস্থান না নিতে পারে। সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আপনারা রাজি আছেন কি না, দুই হাত তুলে আপনারা দেখিয়ে দেন।

ভোটকেন্দ্র দখল করার আহ্বানের বিষয়ে ওই আওয়ামী লীগ নেতা একটি গণমাধ্যমকে জানান, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী বাহিনী যাতে ভোটকেন্দ্র দখলে না নিতে পারে, সে জন্য ভোটকেন্দ্রের দখল যেন অন্য কারও হাতে না থাকে, কথাটা এই রকম। নিয়ন্ত্রণ তো আর অস্ত্র দিয়ে নিয়ন্ত্রণ না, ভোটারদের দিয়ে নিয়ন্ত্রণ, তাদের উপস্থিতি দিয়ে নিয়ন্ত্রণ। আই মিন ইন দ্যাট ওয়ে (আমি ওইভাবে বলেছি)।

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status