ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাসে পদ্মা সেতুর ওপর কোন প্রভাব নেই: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:15 PM

করোনাভাইরাসে পদ্মা সেতুর ওপর কোন প্রভাব নেই: কাদের

করোনাভাইরাসে পদ্মা সেতুর ওপর কোন প্রভাব নেই: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিশ্চিত করেছেন করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজের অসুবিধা হবে না। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজের অসুবিধা হবে না। চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। এরই মধ্যে চীন থেকে যারা ঢাকায় এসেছেন, নিয়ম অনুযায়ী ১৪ দিন তাদের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status