ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ওমরাহ পালন করলেন মোদিকে হুমকি দিয়ে শোবিজ ছাড়া সেই তারকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 2:40 PM

ওমরাহ পালন করলেন মোদিকে হুমকি দিয়ে শোবিজ ছাড়া সেই তারকা

ওমরাহ পালন করলেন মোদিকে হুমকি দিয়ে শোবিজ ছাড়া সেই তারকা

তিনি একাধারে গায়িকা, টিভি হোস্ট, মডেল ও অভিনেত্রী। পাকিস্তানি এই তারকার নাম রবি পীরজাদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করে আলোচনায় এসেছিলেন গেল বছর।

পরে ওই অভিনেত্রীর নগ্ন ভিডিও ফাঁস হয়ে যায়। নগ্ন ভিডিও ফাঁসের জেরে শোবিজ জগৎ ছাড়ার ঘোষণা দেন তিনি। এরপর আর সত্যি সত্যি কোথাও দেখা যায়নি তাকে। জানা গেছে, ধর্মীয় অনুশাসনের জীবনে নিজেকে আবদ্ধ করে নিয়েছেন রবি।

শোবিজ জগতকে বিদায় জানিয়ে সম্প্রতি ওমরা পালন করেছেন। গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছেন রবি নিজেই। খবর ডেইলি জং-এর।

রবি পীরজাদা ওমরাহ পালন করে আপ্লুত। তিনি টুইটে লেখেন, ‘ওমরায় এসে, কাবা শরিফে অবস্থান করে অন্তর শান্তিতে ভরে গেছে আমার।’

কাবা শরিফের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি একজন চিত্রশিল্পী। অনেক কিছুই আঁকি। অনেক ছবিও তুলি। কিন্তু পৃথিবীতে এমন অপরূপ দৃশ্য আমি আর দেখিনি কখনো। কাবায় নিজেকে আল্লাহ’র মেহমান মনে হচ্ছে। পরিজন, ব্যক্তিজীবন সব ভুলে গেছি আমি। শুধু মনে হচ্ছে, আমি এমন জায়গায় নিঃশ্বাস নিচ্ছি যার মেজবান স্বয়ং আমার রাব্বে কারিম।’

ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘ওমরা করার সৌভাগ্য অর্জন করবো জীবনেও ভাবিনি। সময় দ্রুতই ফুরিয়ে যায়। তাই পরপারে পাড়ি জমানোর আগেই মহান রবের দিকে ফিরে আসুন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status