ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের চাচাতো বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 2:38 PM

পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের চাচাতো বোন

পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের চাচাতো বোন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের চাচাতো বোন নূর জিহান (৫২) মঙ্গলবার পাকিস্তানের একটি হাসপাতলে মারা গেছেন। পাকিস্তানের পেশোয়ারের ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। খবর জিও নিউজের। পেশোয়ারের কিসসা খাওয়ানি বাজারের কাছে শাহওয়ালি কাতালে থাকতেন নূর জিহান। তিনি দীর্ঘদিন ধরে ওরাল ক্যান্সারে ভুগছিলেন বলে জানান তার স্বামী আসিফ বুরহান।

রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ছিলেন নূর জিহান। জেলা ও শহর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পেশোয়ারের একটি (পিকে-৭৭) আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status