ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নাসিরের `এক্স` ফের ভাইরাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 2:03 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 January, 2020, 2:04 PM

নাসিরের `এক্স` ফের ভাইরাল!

নাসিরের `এক্স` ফের ভাইরাল!

ফের আলোচনায় আসলেন নাসিরের সাবেক (এক্স) গার্লফ্রেন্ড হুমায়রা সুবাহ। সম্প্রতি নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন সুবাহ। আর মুহূর্তেই শুরু হয়ে যায় কমেন্টের ঝড়।

পোস্টে তিনি লিখেন, ‘আমি ততক্ষণ ভদ্র, যতক্ষণ পর্যন্ত আপনি ভদ্রতার যোগ্য।’  অনেকে প্রশ্ন করছেন এই আপনি’টা কে? কাকে ইঙ্গিত করে এমন অভিমানী স্ট্যাটাস দিলেন?

বিচ্ছেদ নিয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয়। ক্রিকেটপাড়ায় এ নিয়ে কম আলোচনা হয়নি। বেশ ছুটিয়ে প্রেম ছিল তাদের। ফোনালাপ, ভিডিও কিংবা রেকর্ড, স্থিরচিত্র সবই তো দেখা শেষ।

সেসব চুকিয়ে দুইজনের পথ এখন পুরোপুরিই ভিন্ন। নাসির জাতীয় দলের বাহিরে থাকলেও ব্যাট-বল ছাড়েননি। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন তিনি। অপরদিকে সিনেমা নিয়ে ব্যস্ত সুবাহ। তবে সিনেমায় আসা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনায় পড়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status