ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ক্লাসে ফিরলো শিকলে বাঁধা আঞ্জু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 1:54 PM

ক্লাসে ফিরলো শিকলে বাঁধা আঞ্জু

ক্লাসে ফিরলো শিকলে বাঁধা আঞ্জু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার বিলপাড় গ্রামের ফকর উদ্দীনের ছেলে আঞ্জু মিয়া। স্থানীয় পাছাঁনী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র। হঠাৎ সঙ্গ দোষে জড়িয়ে পড়ে মাদকের মরণ নেশায়। অনেক চেষ্টা করে তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাঁচ কেজি ওজনের শিকল দিয়ে তালা বদ্ধ করে রাখে পরিবারের লোকজন।

ঘটনাটি গত বছরের ৬ মে  চোখে পড়ে।

প্রথমে তিনি ঘটনাটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরবর্তীতে ৯ মে বিভিন্ন অনলাইনসহ জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হয়। আবু হানিফ সরকার নৈতিক দায়িত্ববোধ থেকে হতদরিদ্র অশিক্ষিত পরিবারটির পাশে দাঁড়ান। তারই প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

ক্লাসে ফিরলো শিকলে বাঁধা আঞ্জু

ক্লাসে ফিরলো শিকলে বাঁধা আঞ্জু

পরবর্তীতে কিশোরগঞ্জ সদরের কেয়ার মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয় আঞ্জু মিয়াকে। সেখানে তিন মাস চিকিৎসার পর তিন মাস  কাউন্সিলিং করা হয়। এভাবেই সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসে আঞ্জু মিয়া। তারপর গত ৩০ ডিসেম্বর তার আগের স্কুলে তাকে অষ্টম শ্রেণিতে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাসে উপস্থিত হয়ে আঞ্জু মিয়াসহ অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন ইউ এন ও আব্দুর রহিম সুজন।

তিনি বলেন, আমরা মাদকের মতো মরণ নেশার কাছে হার মানব না। আঞ্জু স্বাভাবিক জীবনে ফিরে আসায় আমরা আনন্দিত। সবাইকে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া উচিত।

প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, আঞ্জু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, সে অন্যান্য ছাত্রদের সঙ্গে মিলেমিশে থাকে। আমরা স্কুলের সব সুযোগ সুবিধা তার তার জন্য ফ্রি করে দিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status