ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দর্জি দোকানে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী, আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 1:44 PM

দর্জি দোকানে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী, আটক ১

দর্জি দোকানে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) সকালে শিশুটির মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে রাতেই অভিযুক্ত আবুল খায়ের (৪৫) কে আটক করে বেগমগঞ্জ থানার পুলিশ। সে কৃষ্ণরামপুর গ্রামের হোসেনুজ্জামান’র ছেলে।

অপরদিকে শিশুটিকে (৮) চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রীটি জামার মাপ দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে কালিরহাট বাজারে আবুল খায়েরের দর্জি দোকানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে আবুল খায়ের। খবর পেয়ে রাতে কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে বুধবার বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status