ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মঞ্চে ডাকতেই ভোঁদৌড় মাহি, টেনে ধরলেন স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 11:19 AM

মঞ্চে ডাকতেই ভোঁদৌড় মাহি, টেনে ধরলেন স্ত্রী

মঞ্চে ডাকতেই ভোঁদৌড় মাহি, টেনে ধরলেন স্ত্রী

বিখ্যাত সংগীতশিল্পী আরমান মালিক ধোনিকে দেখে মঞ্চে ডাক দেন। তবে ডাক শুনেই উল্টো দিকে দৌড় দেন ধোনি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি এক অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে উপস্থিত ছিলেন আরমান মালিক। মঞ্চে ধোনী আসার জন্য আহ্বান করলে ধোনী এমন কাণ্ড ঘটান। পরে অবশ্য স্ত্রী সাক্ষীর জোরাজুরিতে ফিরে এসে মঞ্চে ওঠেন এই ক্রিকেটার।

জানা যায়, মঞ্চে ডাক পড়ার পরে ধোনি ভেবেছিলেন মঞ্চে উঠলে হয়তো তাকে গান গাইতে হবে। এই ভয়েই উল্টো দিকে দৌড় দেন তিনি। তবে আরমান যখন নিশ্চিত করেন তাকে গান গাইতে হবে না, তখনই ধোনি ফেরেন। অবশ্য ধোনি না গাইলেও তার স্ত্রী সাক্ষী দেবী আরমানের সঙ্গে গান করেন। ধোনির জীবনী নিয়ে বায়োপিক ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’র ‘কন তুঝে’ গান একসঙ্গে পরিবেশন করেন আরমান ও সাক্ষী। এমন কাণ্ডে উপস্থিত দর্শকরা প্রচুর হাততালিতে দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। পরবর্তীতে সেই সময়ের ভিডিওটি ধোনি তার ইন্সটাগ্রাম পেজে আপলোড দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status