ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
তিন স্কুলছাত্রী গণধর্ষণের স্বীকার: ২ ধর্ষণকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 11:16 PM

তিন স্কুলছাত্রী গণধর্ষণের স্বীকার: ২ ধর্ষণকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তিন স্কুলছাত্রী গণধর্ষণের স্বীকার: ২ ধর্ষণকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আটক চার আসামির মধ্যে ইউসুফ ও বাবুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিন্ট্রেট আদালতে সুমন কুমার কর্মকার ও মো. আরিফুল ইসলামের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেন তারা। এর আগে আজ মঙ্গলবার দুপুরে আরো ৩ জনকে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। তারা হলেন, ইউসুফ, বাবুল ও সুজন।

এ বিষয়ে, রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জানান, আসামিদের বিকেল বেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ২ জনের ১৬৪ ধারায় জবানবন্দি শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে ৫/৭জন অজ্ঞাতব্যক্তি তাদের ঘিরে ফেলে তিনজনকে ধর্ষণ করে এবং অপর একজনকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। গতকাল এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতে চারজনকে আটক করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status