ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’ দেশে টুরিজম খাতের বিকাশে ভুমিকা পালন করবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 10:45 PM

‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’ দেশে টুরিজম খাতের বিকাশে ভুমিকা পালন করবে

‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’ দেশে টুরিজম খাতের বিকাশে ভুমিকা পালন করবে

‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’ বাংলাদেশের টুরিজম এন্ড হসপিটালিটি  ম্যনেজমেন্ট খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে ।


সোমবার ২৭ জানুয়ারি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ায় স্থায়ী ক্যাপম্পাসে এ উপলক্ষে এক কৌশলপত্র প্রনয়ণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান কৌশল প্রনেতা হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল অক হসপিটালিটি ম্যানেজমেন্ট এর সাবেক চেয়ারম্যান  ও অক্সফোর্ড কালচারারল কালেক্টিভ এর চেয়ারম্যান প্রফেসর ডোনাল্ড  স্লোয়ান।

ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে সভায় কৌশল প্রনয়ণে গুরুত্বপূর্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোগাম্মদ নূরুজ্জামান, অক্সফোর্ড কালচারারল কালেক্টিভ এর পরামর্শক মোহাম্মদ আজিজ উর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক) প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, টুরিজম এন্ড হসপিটালিটি  ম্যনেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজ, সহকারি অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’র অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, বিএসডিআই এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন ু বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোযার হাবিব কাজলসহ উর্ধ্বতন সকর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে টুরিজম এন্ড হসপিটালিটি খাতের যথেস্ট সম্ভাবনা রয়েছে এবং এটি একটি দ্রুত বর্ধনশীল খাতে হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভমিকা রাখছে। বক্তারা আরো বলেন, এখাতটি বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলছে।এর টেকসই অগ্রগতি নির্ভর করছে দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মী গড়ে তোলার উপর।

বিশ্বে টুরিজম এন্ড হসপিটালিটি  ম্যনেজমেন্ট খাতে দক্ষ কর্মী পাওয়াটাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অঅর সে লক্ষেই ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড কালচারারল কালেক্টিভ যৌথভাবে কাজ করার লক্ষ্যে গড়ে তুলেছে ‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’। সভায় সিদ্ধান্ত হয়
আগামী ২-৪ এপ্রিল ঢাকায় ‘ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অফ এক্সেলেন্স ফর হসপিটালিটি’ এর উদ্যোগে “ডিশ বাংলাদেশ”(‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন হসপিটালিিিট) আয়োজনের উদ্যোগ নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status