ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 9:49 PM

৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ

৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ

ঢাকার সাভারে জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে।

বিকেল ৩টার দিকে এক কলার ৯৯৯ এ ফোন করে জানান, পলু মার্কেট এলাকায় এক ব্যক্তি ছয়তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো একটু নড়াচড়া করলেই নিচে পরে যেতে পারে। তখন পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে লোকটি জানায়, তার বাড়ি রংপুর। তিনি সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন, কোনোভাবেই তিনি সেখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দেবেন বলেও হুমকি দিচ্ছিলেন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ বুঝতে পারে লোকটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। তখন চিন্তা বেড়ে যায় উপস্থিত পুলিশের। উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হয়।

লোকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুই দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সঙ্গে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। দরজা না ভেঙে ছাদে ওঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এ সুযোগেই পুলিশ কৌশলে দেয়ালের খানিকটা ইট ভেঙে একটি ফুটো তৈরি করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status