ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আমরা কাউকে অন্ধ অনুকরণ করতে চাই না: তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 9:40 PM

আমরা কাউকে অন্ধ অনুকরণ করতে চাই না: তথ্যমন্ত্রী

আমরা কাউকে অন্ধ অনুকরণ করতে চাই না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। আমরা কাউকে অন্ধ অনুকরণ করতে চাই না, বরং আমরা এমন উন্নত রাষ্ট্র গড়তে চাই, যাতে অন্যদের কাছে অনুকরণীয় হতে পারি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দৃশ্যপটের কথা বর্ণনা করে ড. হাছান বলেন, ‘আপনারা সবাই এদিনের ভিডিওটা দেখেছেন। বঙ্গবন্ধুর পিতা লুৎফর রহমান দাঁড়িয়ে আছেন দূরে, জনতার ভিড় ঠেলে ছেলের কাছে যাবার উপায় নেই। মাসের পর মাস হানাদার পাকিস্তানিদের হাতে বন্দী থেকে ১৭ ডিসেম্বর মুক্ত হওয়া পরিবারের সদস্যদের কাছেও যেতে পারেননি তিনি, বিমানবন্দর থেকে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান। কারণ, তিনি জনতার নেতা। লাখো-কোটি জনতা সেদিন তাকে প্রাণের মমতায় ঘিরে রেখেছিল।

একারণেই তিনি বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বলেন তথ্যমন্ত্রী।

বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ সেই পথে অদম্য গতিতে এগিয়ে চলছে, উল্লেখ করে মন্ত্রী বলেন, মানবিক- সামাজিক- অর্থনৈতিক সকল সূচকে আমরা পাকিস্তানকে এমনকি কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছি। শুধু তা-ই নয়, দেশে বিএনপি’র নেতিবাচক রাজনীতি না থাকলে সবক্ষেত্রে আরো অগ্রগতি হতো, বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিকভাবে উন্নত হলেই চলবে না, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে আর সেজন্য জাতির পিতার অনবদ্য আদর্শকে হৃদয়ে ধারণ ও লালনের বিকল্প নেই।

আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি আয়োজিত এ সেমিনারে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান বিশেষ অতিথি হিসেবে ও আয়োজকদের পক্ষে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা সেমিনারে বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status