ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রযুক্তির কৌশলে ধরা পড়লো পালিয়ে যাওয়া প্রেমিক যুগল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 9:22 PM

প্রযুক্তির কৌশলে ধরা পড়লো পালিয়ে যাওয়া প্রেমিক যুগল

প্রযুক্তির কৌশলে ধরা পড়লো পালিয়ে যাওয়া প্রেমিক যুগল

প্রেমের টানে বরিশাল থেকে পালিয়ে পাবনার ঈশ্বরদীতে আসেন প্রেমিক যুগল। তবে প্রযুক্তির কৌশল ব্যবহার করে ওই যুগলকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমপুর ইউপির জয়নগর থেকে তাদের আটক করা হয়। আটক প্রেমিক শামীম হোসেন নাটোরের সিংড়ার মারিয়া গ্রামের তালেব আলীর ছেলে। আর প্রেমিকা বরিশালের অগৈলধারার অশোকসেন গ্রামের বাসিন্দা।

মোবাইলে কথা বলার মাধ্যমে শামিমের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এরপর শামীমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। সেই মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের জয়নগর থেকে আটক করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, প্রেমিক যুগলকে আটক করে পাবনা ক্যাম্পে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগী ও আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status