ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সুবর্ণচরে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 9:17 PM

সুবর্ণচরে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

সুবর্ণচরে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নোয়াখালীর সুবর্ণচরে চকলেটের লোভ দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার চরজব্বর ইউপির চর হাসান গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাকিব হোসেন ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের খনকার বাড়ির মো. মহসিনের ছেলে।

ভুক্তভোগীর মা জানান, সকালে মেয়েকে বাড়িতে একা রেখে তারা সবাই জরুরি কাজে বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী রাকিব তাকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা দেখে ফেলেন শিশুটির মামি। পরে পালিয়ে যান রাকিব।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রাকিব পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status