পাকিস্তানের কাছে সিরিজ হার নিয়ে সংসদে তীব্র সমালোচনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 9:10 PM
পাকিস্তানের কাছে সিরিজ হার নিয়ে সংসদে তীব্র সমালোচনা
বাংলাদেশে ক্রিকেট শুধুই একটা খেলা নয়। ক্রিকেটের সাথে মিশে আছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের আবেগ। সামান্য মজুর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পর্যন্ত নাড়া দিয়ে যায় সাকিব-তামিমদের একটি জয় বা একটি হার। এবার সংসদেই উঠে এল ক্রিকেটের কথা। সদ্য পাকিস্তানের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এই সিরিজ হার নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংসদে হয়েছে তীব্র সমালোচনা।
বিকেএসপি নিয়ে একটি বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করছে। সম্প্রতি পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়েছে, এটা আমাদের জন্য দুঃখজনক। ভারতেও হোয়াইটওয়াশ। জানি না কি বিপর্যয় আমাদের ওপর দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি, বিকেএসপিতে আরও নজর দেন। অহেতুক উল্লেখযোগ্য উদ্দেশ্যে কারণ ছাড়াই বিল নিয়ে আসছেন।