ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুক লাইভে আসা ধর্ষকদের ৩ জন রিমান্ডে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 8:10 PM

ফেসবুক লাইভে আসা ধর্ষকদের ৩ জন রিমান্ডে

ফেসবুক লাইভে আসা ধর্ষকদের ৩ জন রিমান্ডে

গাজীপুরে ধর্ষণের পর ফেসবুক লাইভে আসা সেই ৪ আসামির মধ্যে তিন জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে নেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা ৩ দিন করে মঞ্জুর করেন।

গ্রেফতার ওই তিন আসামী হল শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লা। তাদের প্রত্যককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া অপর আসামি আহসান কিশোর হওয়ায় তার রিমান্ডের শুনানি কিশোর আদালতে নেয়ার নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি এক কিশোরীকে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ৪ ওই চার জন। পরে ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করে। এ সময় অভিযুক্তরা লাইভে এসে বলে, ‘হাই ফ্রেন্ডস কাল হয়তো আমরা জেলে থাকতে পারি।’ ঘটনার পরপরই শুক্রবার ময়মনসিংহ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status