ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বৃদ্ধার প্রেমে মজে ঘর বাঁধার স্বপ্ন যুবকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 4:43 PM

বৃদ্ধার প্রেমে মজে ঘর বাঁধার স্বপ্ন যুবকের

বৃদ্ধার প্রেমে মজে ঘর বাঁধার স্বপ্ন যুবকের

৬০ বছর বয়স হয়েছে এক নারীর। তার সাত সন্তানের ঘরে রয়েছে সাত নাতি-নাতনি। কিন্তু এ বয়সে এক যুবকের প্রেমে সাড়া দিয়েছেন ওই বৃদ্ধা। এ নিয়ে গড়িয়েছে থানা-পুলিশের ভোগান্তি।

ভারতের উত্তর প্রদেশের প্রকাশ নগরে এমন অসম বয়সী প্রেমিক যুগলের সন্ধান পাওয়া গেছে। ওই বৃদ্ধা যুবককে নিয়ে দেদারছে ঘুরছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ৬০ বছরের বৃদ্ধার সঙ্গে ২৫ বছরের যুবকের প্রেম কেউ মেনে নেয়নি। এতে সবার আপত্তি রয়েছে। এছাড়া তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। যা কোনো উপায়ে মানা যায় না।

তারা আরো জানান, এমন অদ্ভত কাণ্ড রুখতে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধার স্বামী ও ছেলে। এ অভিযোগের ভিত্তিতে প্রেমিক যুবককে আটক করে থানায় নেয় পুলিশ। আর এ খবর পেয়ে থানায় ঝড়ের গতিতে ছুটে আসেন বৃদ্ধা প্রেমিকা। এরপর প্রেমিক যুবককে বিয়ে করার কথা পুলিশকে জানিয়ে দেন বৃদ্ধা। এ সময় যুবকও সম্মতি জানান।

এদিকে পুলিশ জানায়, ওই প্রেমিক-প্রেমিকাকে সমাজের আপত্তির কথা জানানো হয়। তবে তারা সিদ্ধান্ত থেকে এক চুল নড়বেন না বলে ঘোষণা দেন। তবে ওই যুবকের বিরুদ্ধে সমাজে অশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রেমিককে গ্রেফতার করা হবে না বলে বৃদ্ধাকে আশ্বাস দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status