ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 3:34 PM

পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আশুলিয়ার গাজিরচটে পোষাক শ্রমিক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আসাদুল শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটক আসাদুল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।

আসাদুল শেখ নাটোর জেলার তেবাড়িয়া থানার সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী ২৬ জানুয়ারি বিকেলে তার পাওনা টাকা আদায়ের জন্য বাইপাইল এলাকার বসুন্ধরাটেকের বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দীনের বাসায় যায়। এ সময় আসাদুল তার কয়েকজন সহযোগীসহ ভুক্তভোগীকে মিথ্যা অপবাদ দিয়ে ভয় দেখিয়ে একটি কক্ষে নিয়ে রাত পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আশুলিয়ার ওসি (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আসাদুল শেখকে আটক করা হয়েছে। তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status