মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, একই পরিবারের ৫ জন নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 12:40 PM
মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, একই পরিবারের ৫ জন নিহত
মৌলভীবাজারে পৌর শহরে জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে ওই দোকানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, ওই দোকানের পেছনে পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন ধরার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের ম্যানেজার জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মৌলভীবাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।