ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 12:29 PM

রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন!

রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন!

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে আব্দুর রহমান (১৮) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার কেওতা গ্রামের প্রবাসী আবুবকর সিদ্দিক এর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আঃ রহমানের ছোট ভাই আব্দুল্লাহর সাথে ঘরে বসে কেক খাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল্লাহ দা দিয়ে বড় ভাই আঃ রহমানের মাথায় কোপ দিলে আঃ রহমান রক্তাক্ত যখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, নিহত আঃ রহমান ঝালকাঠির হেমায়েত উদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও তার ছোট ভাই আব্দুল্লাহ রাজাপুরের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুত চলছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আর লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status