ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দলে ফিরতে প্রস্তুত আশরাফুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 12:09 PM

দলে ফিরতে প্রস্তুত আশরাফুল

দলে ফিরতে প্রস্তুত আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি মোহাম্মদ আশরাফুল। তাই টিভির পর্দায় খেলা দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে কী কারণে তার প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি, সেটা নিজেও জানেন না তিনি।

তবে সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাধর এ ব্যাটসম্যান। এই ৫০ দিনে কঠোর পরিশ্রম করেছেন তিনি। নিজের ফিটনেস ফিরিয়ে আনতে ওজন কমিয়েছেন ১২ কেজি। ৭৩ কেজি থেকে এখন তার ওজন ৬১ কেজি। যার ফলও পেয়েছেন। বিসিএলের বিপ টেস্টে পাস মার্ক ১০.৫। সেখানে ১১ নিয়ে ভালোভাবেই উৎরে গেছেন অ্যাশ।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, বিপিএলে সুযোগ না পেয়ে ভালোই হয়েছে। এই ৫০ দিনে ১১-১২ কেজি ওজন কমিয়েছি। নিজের অনেক পরিবর্তন করেছি। ফিটনেস লেভেল ভালো পর্যায়ে নিয়ে গেছি। দল পেলে দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারতাম। কিন্তু না পাওয়ায় এই সময়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, বিসিএলের বিপ টেস্ট ১১ তুলতে পেরেছি। যেটি নিজের কাছে খুব ভালো লাগছে।

আশরাফুলের একমাত্র লক্ষ্য— ঘরোয়া ক্রিকেটে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেয়া। আবারো জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে মরিয়া তিনি।

৩৫ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, অবশ্যই টেস্ট ফরম্যাটে খেলতে চাই। গেল জাতীয় লিগে আমি ভালো খেলেছি। আশা করি, শুরু হতে যাওয়া বিসিএলে খেলার সুযোগ পাব। এতে ভালো খেলতে চাই। দারুণ খেলে আবারো জাতীয় দলে ফিরতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status