ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানালেন বলিভিয়ার প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 9:58 PM

মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানালেন বলিভিয়ার প্রেসিডেন্ট

মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানালেন বলিভিয়ার প্রেসিডেন্ট

বলিভিয়ার মন্ত্রিপরিষদের সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ। দেশটির সাধারন নির্বাচনের তিন মাসের আগেই তাদেরকে পদত্যাগ করতে বলা হলো।

রোববার প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

চলতি বছরের মে মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনেজের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন যোগাযোগমন্ত্রী রোক্সানা লিজারাগা। তার পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পরেই এ বিবৃতি দেয়া হয়।

যত দ্রুত সম্ভব ২০ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আনেজ।
 
এর আগে গত বছরের ১২ নভেম্বর অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনেজ। তখন তিনি বলেন, পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়ানোর কোনো আগ্রহ নেই তার। কিন্তু শুক্রবার নিজের কথা থেকে সরে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দেন তিনি।

লক্ষ্য থেকে সরে যাওয়ায় অন্তবর্তী প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেছেন লিজারাগা। গত ১৩ নভেম্বর লিজারাগাকে যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেন আনেজ।

লিজারাগা বলেন, আনেজের ওপর তার পূর্বসূরি ইভো মোরালেসের দলের খারাপ ছায়া পড়তে শুরু করেছে। গত অক্টোবরে অনুষ্ঠিত ভোটে তার বিতর্কিত পুন:নির্বাচনের বিরুদ্ধে তিন সপ্তাহের ব্যাপক বিক্ষোভে পর ১০ নভেম্বর পদত্যাগ করেন মোরালেস। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস জানায়, ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতি করা হয়েছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status