ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলের বদলে বিয়ের পিঁড়িতে বাবা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 9:38 PM

ছেলের বদলে বিয়ের পিঁড়িতে বাবা!

ছেলের বদলে বিয়ের পিঁড়িতে বাবা!

বিরল ঘটনার সাক্ষী থাকল ভারতের বিহারের সমস্তিপুর এলাকা। ঘটনা হার মানাবে সিনেমার অতিনাটকীয় চিত্রনাট্যকেও। ৬৫ বছরের বৃদ্ধ নিজের হবু পুত্রবধূকেই বিয়ে করে ফেললেন! যা নিয়ে সরগরম দেশ।

এক সর্বভারতীয় প্রচারমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, বছর ৬৫-র বৃদ্ধ রোশনলাল নিজের ছেলের জন্য পাত্রী ঠিক করে ফেলেছিলেন। জানা যায়, সেই মেয়েটির নাম স্বপ্না।

তবে ‘কহানি মে টুইস্ট’ অন্যত্র। রোশনলালের পুত্রের ভালবাসার সম্পর্ক ছিল অন্য একটি মেয়ের সঙ্গে। ঠিক বিয়ের দিনে ছাদনাতলায় যাওয়ার আগেই নিজের প্রেমিকার সঙ্গে ভাগলবা হয়ে গিয়েছিল সেই ছেলে।

কনের বাড়ি থেকে আত্মীয়স্বজন বিয়ের আসরে উপস্থিত হয়ে জানতে পারে, হবু বর ও তার প্রেমিকার কীর্তি। লগ্নভ্রষ্টা পুত্রবধূকে বাঁচাতে শেষমেশ ত্রাতা হয়ে ওঠেন শ্বশুরই। শ্বশুর রোশনলাল বিয়ে করে ফেলেন তাঁর হবু পুত্রবধূকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status