ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নাবালিকাকে খুনের পর গণধর্ষণ, দুইজনের ফাঁসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 5:40 PM

নাবালিকাকে খুনের পর গণধর্ষণ, দুইজনের ফাঁসি

নাবালিকাকে খুনের পর গণধর্ষণ, দুইজনের ফাঁসি

ভারতের বলাগড়ের জিরাটের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্বেষা মন্ডলকে মুক্তিপণের জন্য অপহরণ করে গণধর্ষণ, খুনের ঘটনায় রায় ঘোষণা করল চু্ঁচুড়া আদালত। ২০১৪ সালের সাড়া ফেলে দেওয়া এই ঘটনায় অভিযুক্ত ছিল তিনজন।

গৌরব মন্ডল ওরফে শানু, কৌশিক মালিক ও স্বরূপ মজুমদার। এ তিনজনকেই গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ।

২০১৪ সালের ১২ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পরে সাইকেল নিয়ে ফেরার পথে অপহরণ হয় ছাত্রী। তিন লাখ টাকা মুক্তিপণ চেয়ে ছাত্রীর বাবা চিন্ময় মন্ডলের কাছে ফোন আসে। পুলিশে অভিযোগ করে ছাত্রীর পরিবার।

১৪ তারিখ ইট ভাঁটার পিছনে গঙ্গার পারে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছাত্রী চেঁচামেচি করায় তাকে গলা টিপে খুন করে অভিযুক্তরা। মৃত্যুর পর গণধর্ষণ করে। পরে বস্তাবন্দী করে গঙ্গার চরে পুঁতে দেয়।

পাঁচ বছর পর সেই ঘটনার রায় দান হল সোমবার। চুঁচু্ড়া আদালতের এ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ (সেকেন্ড কোর্ট) মানষ রঞ্জন সান্যাল গৌরব মন্ডল ও কৌশিক মালিককে দোষী সাব্যস্ত করেন, স্বরূপ মজুমদারের বিচার জুভেনাইল আদালতে বিচারাধীন।

গৌরব ও কৌশিককে ফাঁসির সাজা শোনানো হলো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status