ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পায়ুপথে ৯ স্বর্ণের বার এনে ধরা যাত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 January, 2020, 4:18 PM

পায়ুপথে ৯ স্বর্ণের বার এনে ধরা যাত্রী

পায়ুপথে ৯ স্বর্ণের বার এনে ধরা যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ৯ স্বর্ণের বার এনে সারোয়ার আলম (৩৫) নামে এক যাত্রী ধরা খেলেন বিমানবন্দর আর্মড পুলিশের হাতে।

সোমবার দুপুর ১২টার দিকে এমিরেটস ইকো৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন ওই যাত্রী।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে সারোয়ার আলম নামে ওই যাত্রীকে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পায়ুপথে স্বর্ণ আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পকেটে পাওয়া যায় আরও ১৪৪ গ্রাম স্বর্ণালংকার। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ টাকা।

সারোয়ার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের সোলায়মানের ছেলে।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানবিরোধী ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আলমগীর হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status