ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 3:39 PM

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

হবিগঞ্জ শহরে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক শাহিন মিয়া ওই গ্রামের বাসিন্দা।

ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, সকালে প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে রেখে কাজে চলে যান। এ সুযোগে প্রতিবেশী শাহিন মিয়া তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নেন। পরে দরজা বন্ধ করে মুখ বেঁধে ধর্ষণ করেন। সন্ধ্যায় ঘটনা জানাজানি হওয়ায় পালিয়ে যান শাহিন। পরে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শাহিন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status