ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পূজার জায়গায় পূজা, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে: ইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 7:02 PM

পূজার জায়গায় পূজা, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে: ইসি

পূজার জায়গায় পূজা, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে: ইসি

আসন্ন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, পূজার জায়গায় পূজা আর নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে।

আদালতের আদেশের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব মো. আলমগীর বলেন, আমাদের এ বিষয়ে নতুন করে বক্তব্য নেই। নির্বাচন কমিশন আইন, সরস্বতী পূজা ও এসএসসি পরীক্ষা- এ সবকিছু বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন যেটা, সে দিনটাই নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ভোটের দিন ঠিক করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ বদলানোর জন্য আদালতে রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ভোট অন্য তারিখে নেয়ার জন্য আবেদন করা হয়েছিল। কমিশন এই তারিখ কেন পেছানো সম্ভব নয়, তা ব্যাখ্যা করেছেন। তারা হয়তো সে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। এ জন্য তারা আদালতে রিট করেছেন। আদালত উভয়পক্ষের কথা শুনে বিবেচনা করে দেখেছেন ৩০ জানুয়ারি সর্বোত্তম দিন। যে কারণে আদালত বলেছেন, ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করতে কোনো বাধা নেই।

একই দিনে পূজা এবং ভোটগ্রহণ হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে- রিট আবেদনকারী পক্ষের এমন শঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অবনতি হবে- এটা কেন তারা বলেছেন আমাদের বোধগম্য হয়নি। সবাই সচেতন নাগরিক। নির্বাচন জমে উঠেছে। সবাই নির্বাচনমুখী। নির্বাচন ও পূজা নিয়ে তো পক্ষ-বিপক্ষের কিছু নেই। আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করি না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status