ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 6:20 PM

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন করার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ সাধারণ শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় শাহবাগের আশেপাশের সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

আন্দোলনকারীরা দাবি করেন, আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

তারা বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করলো।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকবো না। আমরা কঠোর আন্দোলনে যাব।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে গত ৫ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status