ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জামাইয়ের লাশ দেখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরসহ ৩ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 7:08 PM

জামাইয়ের লাশ দেখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরসহ ৩ জনের

জামাইয়ের লাশ দেখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরসহ ৩ জনের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। তবে তার নাম জানা যায়নি।

কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মো. রেদওয়ানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাই। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status